শালিখা (মাগুরা) প্রতিনিধি: ২৪ জুন ২০২৬ মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর সার্বজনীন কালীমন্দির ও মহাশ্মশান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রী গঙ্গাপূজা এবং বার্ষিক ১০৬তম গঙ্গাস্নান মেলা-২০২৬। দুই দিনব্যাপী এই ধর্মীয় উৎসব ও মেলার প্রথম দিনে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলা পরিচালনা কমিটির সভাপতি বাবু কুমারেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শালিখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপি সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, বিএনপি নেতা সেলিম মন্ডল, বিএনপি নেতা মাহামুদুননবী এবং শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্মআহবায়ক জামাল হোসেন প্রমূখ।
ধর্মীয় এই মিলনমেলায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠান ও মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মিলন কুমার চক্রবর্তী, গৌতম বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক তারিকুল ইসলাম ও বাসুদেব বিশ্বাস প্রমুখ।
শত বছরের ঐতিহ্যবাহী এই গঙ্গাস্নান মেলাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি উৎসবপ্রিয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মেলা প্রাঙ্গণে হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দুই দিনব্যাপী এই মেলা ও পুণ্যস্নান উৎসব আগামী ২৫ জুন পর্যন্ত চলবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.