নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই জি.এম ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৩ জুন-২০২৬) রাত ১০টা ৫০ মিনিটে থানার গুয়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় গুয়াতলী গ্রামের আব্দুর রাজ্জাকের পাটক্ষেতের পাশের গুয়াতলী-বাদেখানপুর সড়ক থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চৌগাছা থানার পশ্চিম কারিকরপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মো. আবু জাফর (৩৭) এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর (শেখপাড়া) গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৩)।
চৌগাছা থানা পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার (২৪ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.