নিজস্ব প্রতিবেদকঃ “দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীরা দিবসের নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন এবং সহকারী পরিচালক কাজী রতন।
অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে । এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য করে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.