সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বসুন্দিয়ায় অসহায় এক মহিলাকে পারিবারিক গোলযোগের মিমাংশা করে দেওয়ার আশ্বাস দিয়ে দিনভর ঘুরিয়ে গভীর রাতে রেললাইনের পাশে মেহগনি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় লিখিত এজাহার জমা দিয়েছে। অভিযুক্ত (ধর্ষক) আব্দুল্লাহ আল মামুন বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের মাজেদ মোল্যার ছেলে। সে স্থানীয় একটি রাজনৈতিক দলের সাথে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর প্রথম বিয়ে ২০১৫ সালে হলেও কয়েক মাসের মধ্যে তার তালাক হয়। পরে ২০১৬ সালে তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন ২০২৬ ইং, দুপুরে অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪২) মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন।
উল্লেখিত আসামী পূর্বপরিচয়ের সূত্র ধরে তিনি সেখানে গেলে অভিযুক্ত তাকে উপজেলার গাইদগাছি এলাকায় বেলতলার একটি মেহগনি বাগানে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে ভয়ভীতি প্রদর্শন করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত চলে গেলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।
পরে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে আলোচনা করে কোতোয়ালী মডেল থানায় এই বিষয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে বসুন্দিয়া মোড় থেকে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে অভিযুক্ত ধর্ষক আব্দুল্লাহ মামুনকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করে।
এই ঘটনা জানাজানি হলে বসুন্দিয়া এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। চা-য়ের স্টল থেকে শুরু করে পাড়া মহল্লায় এই ঘটনার আলোচনা এখন উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করছে।
ভুক্তভুগি মহিলার পারিবারিক অশান্তির ঘটনা প্রতিবেশীসহ এলাকাবাসী আগে থেকেই অবগত ছিল। ঘটনার দিন এলাকার অনেকেই ওই মহিলাকে অভিযুক্ত ধর্ষকের সাথে ঘুরতে দেখেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.