নিজস্ব প্রতিবেদক: খুলনায় হত্যা চেষ্টা, ধর্ষণ ও মাদক মামলাসহ ২২টি মামলার আসামি ইমরান হাওলাদারকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (১৬ জুন,২০২৬) সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানার বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইমরান হাওলাদার বটিয়াঘাটা থানার গজালমারী এলাকার বজলু হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, ইমরান হাওলাদারের অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় তিনটি হত্যা চেষ্টা মামলা, একটি ধর্ষণ মামলা ও আটটি মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।
র্যাব-৬ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.