নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা ও বেনাপোল থানা এলাকায় সক্রিয় চাঁদাবাজ, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে।
সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, এই অপরাধী চক্রের একটি বড় অংশের সাথে স্থানীয় রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা রয়েছে।
বেনাপোল ও শার্শা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র পাচার ও চাঁদাবাজি চলছে, যার সাথে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক কর্মীরা জড়িত।
তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাজনৈতিক পুনর্বাসন, ভয়ভীতি প্রদর্শন, সালিস বিচারের নামে জোরপূর্বক চাঁদা আদায়, জমি দখল এবং অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের মধ্যে স্থানীয় সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সমর্থকেরা রয়েছেন।
অপরাধীদের আইনি নথিতে দেখা গেছে, এদের অনেকের নামেই বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একাধিক মামলা (এফআইআর) ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযুক্তদের কেউ কেউ বর্তমানে জামিনে থাকলেও বেশ কয়েকজন পলাতক রয়েছেন এবং কয়েকজন নিজ নিজ এলাকায় অবস্থান করছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া, স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এই অপরাধীদের পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পৃষ্ঠপোষকতা করছেন বলেও নথিতে তথ্য মিলেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই তালিকা ধরে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.