নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ জুন,২০২৬) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে থানার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. সবুজ গাজী ও এএসআই মো. লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।
অভিযানে দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মৃত সোলাইমানের ছেলে আব্দুস সালামের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. ইমরান হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার ইমরান হোসেন যশোরের ঝিকরগাছা থানার বারবাকপুর গ্রামের হারুণের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.