নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই দিন আরেক অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন,২০২৬) বিজিবির দৌলতপুর বিওপি পৃথক অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাজিম হোসেন তাজ (১৮) নামে এক যুবককে আটক করে। তিনি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের জসিম হোসেনের ছেলে।
অন্যদিকে, একই দিনে কায়বা বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৫৯ বোতল উইনিক্স সিরাপ এবং ৭৬ বোতল ইস্কাফ (ESKUF) সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের মোট সংখ্যা ৪৩৫ বোতল।
বিজিবি জানায়, আটককৃত তাজিম হোসেন তাজকে ইয়াবাসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় সিরাপগুলো মামলার আলামত হিসেবে শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.