নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ জুন,-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৭টি শাড়ি, ১০টি কম্বল, ১২টি ঘড়ি, ৪ কেজি জিরা, ১ কেজি কিশমিশ, ৬ কেজি ফুসকা, ৪৫টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২১টি স্টিলের প্লেট ও চামচ, ২৪টি ওষুধ, ১৫৫টি চকলেট এবং ২০৮টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৯ হাজার ৫০ টাকা।
জব্দকৃত চোরাচালানি পণ্য আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.