নিজস্ব প্রতিবেদক : বেনাপোল আন্তর্জাতিক সিমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতে বিভিন্ন সময়ে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিক দেশে প্রত্যাবর্তন করেছেন।
শুক্রবার (১২ জুন) রাত ১০ টার সময় বাংলাদেশ এসব নাগরিক বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত আসেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও দেশটির পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নাগরিকদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। পোর্ট থানার আইনি কার্যক্রম শেষে রাতেই তাদের আইনি সহায়তাকারী ও পুনর্বাসন সংস্থা 'যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার' এর নিকট হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তাদের সাথে কথোপকথনে ফেরত আসারা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে তারা সীমান্ত পাড়ি দিয়েছিলেন।ফেরত আসা স্বদেশের নাগরিকদের আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.