০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ১২টি শাড়ি, ২০ প্যাকেট ফুসকা, ২ কেজি কিশমিশ এবং ১৭১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী আটক করা হয়েছে।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ১০০ টাকা।

আটককৃত চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬