শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় হেরোইন ও ইয়াবা আটক
- আপডেট: ০২:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম ভারতীয় হেরোইন ও ৫৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে (৮ জুন,২০২৬) ব্যাটালিয়নের অধীনস্থ রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৫ গ্রাম ভারতীয় হেরোইন ও ৫৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















