নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা থানার সুশীলগাতী এলাকা থেকে ২৫৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় অবৈধ ২৫৪ (দুইশত চুয়ান্ন) বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোঃ সাইদুল খান (৪২) সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সুশীলগাতী গ্রামের মৃত আরশাদ আলী খানের ছেলে।
উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র্যাব ফোর্সেস কঠোর অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.