নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৬০ বোতল উইনিক্স সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান এবং এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলাট বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানসহ একজনকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ১৬০ বোতল উইনিক্স সিরাপ ও ব্যাটারিচালিত ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা।
আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
ফলে পাচারচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.