সাঈদ ইবনে হানিফ ঃ রাস্তার দুই ধারে দীর্ঘ লাইন, প্রচন্ড গরম আর রৌদ্র তাপ, তারপরও ঘন্টার পর ঘন্টা ধরে অপলক দৃষ্টির চাহনিতে দীর্ঘ দেড় কিলোমিটার লাইন জুড়ে অপেক্ষা করছেন হাজার হাজার নারী পুরুষ।
ঈদের পরদিন শুক্রবার এমনই এক চিত্র দেখা গেছে যশোরের বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেন মোড়ল এলাকার অসহায় দরিদ্রদের জন্য এবছর ১৭টি গরু কুরবানী দিয়েছেন। তার এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এদিন সকাল থেকেই আশপাশ এলাকার হাজার হাজার নারী পুরুষ ভিড় করেন বসুন্দিয়া মোড় সংলগ্ন গাইদগাছি গ্রামের ওই গোস্ত বিতরণ কেন্দ্র। এদিন ভিড় সামলাতে এবং সুষ্ঠু পরিবেশে গোস্ত বিতরণের জন্য শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন পুলিশ, আনছারসহ নিজস্ব দুই শতাধিক সেচ্ছাসেবক টিম।
গরু ক্রয় থেকে শুরু করে গোস্ত বন্ঠন পর্যন্ত সকল প্রকার কার্যক্রম তদারকি করেছেন মোড়ল ফারুক হোসেন নিজেই।

এসময় মোড়ল ফারুক হোসেন জানিয়েছেন, এবছর ১২ থেকে ১৩ হাজার দরিদ্র মানুষের মাঝে এই কুরবানীর গোস্ত বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা করেন সামনে আরও ভালো কিছু করার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.