সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকা প্রায় ৫ শত বছরের পুরনো একটি বটগাছ ভেঙ্গে পড়েছে। ঈদের দিন ২৮ মে দুপুর বেলায় আকর্ষিক ভাবে গাছটি ভেঙ্গে পড়ায় বিষ্ময় প্রকাশ করেছেন এলাকাবাসি।
স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের চাড়াভিটা-ঘুনী সড়কের পাশে (ঘোষনগর গ্রামে) অবস্থিত এই বট গাছটি প্রায় ৫শ, বছর ধরে কালের সাক্ষী হয়ে দায়িয়ে ছিলো।
২৮ মে (ঈদের দিন) দুপুর ১২ টার দিকে কোন প্রকার ঝড় বাতাস ছাড়াই হঠাৎ গাছটির পুরোটাই ভেঙ্গে পড়েছে। খবর পেয়ে আশপাশের লোকজন ভেঙ্গে পড়া গাছটি দেখতে ভীড় করছেন। কারণ, এই বট গাছ কে ঘিরে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের অসংখ্য স্মৃতি জড়িত থাকার পাশাপাশি নানা ধরনের অলৌকিক ঘটনার ও প্রচার রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.