নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়।
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে এ আগুনের ঘটনায় শতাধিক ঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। যেহেতু বস্তির ঘরগুলো টিনশেড ও কাঠের তৈরি, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.