লক্ষণ কুমার মন্ডল: মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামে পেঁয়াজের বীজ বিক্রির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৪ মে, ২০২৬) অনুমানিক রাত ১১:০০ ঘটিত এই সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুচিয়ামোড়া গ্রামের অসিত বিশ্বাস একই গ্রামের স্মরণ বিশ্বাসের কাছে ৩ লক্ষ টাকায় পেঁয়াজের বীজ বিক্রি করেন। এর মধ্যে স্মরণ বিশ্বাস ১ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১ লক্ষ ৪০ হাজার টাকা দিতে অস্বীকৃতি জানান। স্মরণ বিশ্বাসের দাবি, অসিত বিশ্বাসের কাছ থেকে কেনা পেঁয়াজের বীজের অর্ধেকই অঙ্কুরোদগম (গজানো) হয়নি। এই আর্থিক ক্ষতি ও বাকি টাকা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অসিত বিশ্বাসের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে স্মরণ বিশ্বাসের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হন: অনিল বিশ্বাসের ছেলে অনিমেষ বিশ্বাস, মদন রাজবংশীর ছেলে মনোরঞ্জন রাজবংশী, রতন রাজবংশীর ছেলে পিযুষ রাজবংশী, সুরেন্দ্রনাথ রাজবংশীর ছেলে প্রভাস রাজবংশী, সঞ্জিবন রাজবংশীর ছেলে, সঞ্জু রাজবংশী।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সঞ্জু রাজবংশী জানান, হামলায় সরাসরি অংশ নিয়েছেন, সঞ্জীবন রাজবংশীর ছেলে সঞ্জু রাজবংশী বলেন যে, সরাসরি হামলায় অংশগ্রহণ করেন রমেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে দেবাশীষ বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডলের ছেলে অমিত মন্ডল, রমানাথ বিশ্বাসের ছেলে দীনেশ বিশ্বাস, টেডি মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, মনিকুমার বিশ্বাসের ছেলে বাসুদেব বিশ্বাসসহ আরও কয়েকজন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ভুক্তভোগী পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.