সাঈদ ইবনে হানিফ ঃ ঈদুল আযহা্ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে নগদ অর্থ সহযোগিতা দিয়েছেন, সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল এমপি।
আসন্ন ঈদকে সামনে রেখে স্থানীয় ৭৭টি অসহায় পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
সোমবার (২৫ মে) বিকেলে খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়নের ৭৭টি অসহায় পরিবারের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বাঘারপাড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের, বন্দবিলা ইউনিয়নের আমির নুরুন্নবী ছামদানি, রায়পুর ইউনিয়নের আমির গোলাম ইয়াহিয়াসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান তাদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.