লক্ষণ কুমার মন্ডল : মাগুরায় ২০২৫-২৬ অর্থ বছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল পার্টনার কংগ্রেস’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়ন এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানিমুখী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার সদর উপজেলার রুমানা রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ী মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক (মৎস্য) মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ী মাগুরার কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, শালিখা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার আবুল হাসনাত এবং যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং পার্টনার শেখ মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
অতিথিরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষির অবদান তুলে ধরে আধুনিক ও টেকসই চাষাবাদের পরামর্শ দেন। বিশেষ করে, প্রথাগত কৃষির গণ্ডি পেরিয়ে কীভাবে মাগুরার কৃষিপণ্যকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা যায় এবং বিশ্ববাজারে রপ্তানি করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন: মাগুরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান।
মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হীরা। কৃষক সদর উপজেলা মাগুরার বুধোরপাড়া গ্রামের ইয়াসিন আলী।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাসুদ রানা বলেন, কৃষকদের সঠিক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের উৎপাদিত ফসলকে বিশ্ববাজারের উপযোগী করে তোলাই এই প্রোগ্রামের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.