নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮২ বোতল উইনিক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ লাখ ১ হাজার ৮৫০ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ মে-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির সদস্যরা শার্শা থানার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন যশোরের শার্শা থানার বালুন্ডা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল্লাহ।
বিজিবি জানায়, অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৫৯০ টাকা।
পরে আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.