বিশেষ প্রতিনিধিঃ লক্ষণ কুমার মন্ডল :
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় মাগুরায় শুরু হয়েছে ৩ (তিন) দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। মেলা উপলক্ষ্যে আজ সোমবার সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর, মাগুরার আয়োজনে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আক্তার হোসেন,সুজায়েত হোসেন সুজা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার জনাব মো: মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেরুন্নাহার।
উদ্বোধনী আলোচনা সভায় আমন্ত্রিত চাষিদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মাগুরার সফল প্রতিবন্ধী কৃষি উদ্যোক্তা আক্কাস আলী। তিনি তাঁর বক্তব্যে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় কীভাবে স্বাবলম্বী হয়েছেন তা তুলে ধরেন এবং অন্য কৃষকদেরও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আহ্বান জানান।
এর আগে মেলা উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিপুল সংখ্যক কৃষক ও কৃষি উদ্যোক্তা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার মূল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের মাথায় মেলার স্লোগান সংবলিত ক্যাপ এবং পরনে মেলার প্রচারণামূলক টি-শার্ট দেখা যায়। এছাড়া মেলা প্রাঙ্গণ ও র্যালির সূচনা স্থানটি আকর্ষণীয় নীল-সাদা বেলুনের তোরণ দিয়ে সাজানো হয়।
আয়োজকরা জানান, আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া এবং তা মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। ১৮, ১৯ ও ২০ মে—এই তিন দিনব্যাপী মেলায় উন্নত কৃষি প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, জৈব বালাইনাশক এবং উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। স্থানীয় কৃষকদের এই মেলা পরিদর্শনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.