স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাহী কমিটির সভা ১৬ মে ২০২৬ শনিবার সকাল ১০টায় বিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সমিতির সভাপতি ও বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদের অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে সমিতির সকল সদস্যের মতামতের ভিত্তিতে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিনকে সভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ আহাছান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ। সভায় বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল আলিম, সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ, মোছাঃ শাহানারা খাতুন, মোঃ আনারুল ইসলাম, মোঃ হাসানুল বান্না, মোঃ মশিয়ার রহমান, মোঃ সেলিম রেজা ও মোঃ নুরুল আমিন মুকুল।
এছাড়া আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন এবং নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সম্পাদক যথাক্রমে মোঃ আজহারুল ইসলাম, মোঃ আব্দুস সবুর, মোঃ নাজমুল আলম, শ্রী উত্তম কুমার দাস, মোঃ আবু জাফর, মোছাঃ রুনা লায়লা, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ নুরুজ্জামানসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বালিয়া গৌরসুঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন চন্দ্র মজুমদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সহায়তায় সমিতির পক্ষ থেকে ১ লাখ ৩ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোঃ আহাছান উদ্দিন বলেন, “শিক্ষক-কর্মচারীদের অধিকার ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ বলেন, “সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.