সাঈদ ইবনে হানিফ ঃ বাঘারপাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে (শনিবার) সকাল ১০ টায়, প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন। তারা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে প্রস্তাব করেন। এসময় সভাপতি ও সম্পাদক প্রেসক্লাবের বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
একটি শক্তিশালী (প্রেসক্লাব) তহবিল গঠনের কথা উল্লেখ করেন, যা তাদের কমিটির মেয়াদ কালে জমা হয়েছে। এছাড়া, চলতি কমিটির মেয়াদকাল শেষ হওয়ায়, প্রেসক্লাবের নির্বাচন সংক্রান্ত বিষদ আলোচনা হয়। এই লক্ষে, সকল সদস্যর মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুদ্দিন বাবুল এবং প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম আবু বক্কার, সদস্য এ এইস এম আজিজুল ইসলাম, এবং সদস্য আজম আলি খানকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়।
আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে তারা একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটি কমিটি উপহার দিবেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.