সাঈদ ইবনে হানিফ ঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষে, যশোরের বাঘারপাড়া উপজেলার ২নং বন্দবিলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
জানা গেছে, হাফেজ মাওলানা হাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক। তিনি তার পেশাগত জীবনের পাশাপাশি খাজুরা এলাকায় বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক কর্মকন্ডে যুক্ত রয়েছেন।
নাম ঘোষনার পর তিনি, বন্দবিলা ইউনিয়ন-কে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমূলক ইউনিয়ন গঠন করার লক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
দলীয় সূত্র বলেছেন, ইতিমধ্যে, উপজেলার ৯ টি ইউনিয়নের ৭ টিতে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একই সাথে স্ব, স্ব, ইউনিয়নে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদেরকে দলীয় নির্দেশনা মেনে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে যুক্ত থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.