নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, (১৪ মে ২০২৬) পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২৭১ বোতল ভারতীয় ESKUF সিরাপ ও ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য এক লাখ ১৭ হাজার ৬০০ টাকা।
এদিকে, একই বিওপি (১৫ মে) পৃথক আরেকটি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.