নিজস্ব প্রতিবেদক: শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই মোঃ লাভলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম নিয়ে শার্শা থানার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের উত্তরপাড়ায় অভিযান চালান।
অভিযানে মোঃ সিরাজের একতলা ভবনের সামনে উঠান থেকে মোঃ সৈকত হোসেন দুলদুল (২১)-কে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সৈকত হোসেন দুলদুল (২১) রুদ্রপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ও মোছাঃ ফেরদৌসী বেগম টুম্পার ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.