খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি॥
খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন পাড়ায় প্রকল্পভুক্ত পিআইসি সদস্যদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে প্রকল্পভুক্ত পিআইসি সদস্যদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সফর বিষয়ক শীর্ষক এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃষি, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাবারাং কল্যাণ সমিতি'র প্রজেক্ট অফিসার দয়ানাথ রোয়াজা।
অনুষ্ঠানটি আভএফএডি-এর সহায়তায় পরিচালিত “3197-ST-NRM (Revival of traditional crops and sustainable technologies for a resilient food system and sustainable natural resources management)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবন, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম মাঠপর্যায়ের কৃষক ও প্রকল্প সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।
অনুষ্ঠানের আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি এবং সহযোগিতায় ছিল টেবটেব্বা ফাউন্ডেশন(Tebtebba Foundation)। এতে বিভিন্ন প্রকল্প এলাকার PIC সদস্য, স্থানীয় কৃষক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.