সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মোঃ শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সরকারি কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা নাজমুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.