শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১মে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
"শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।"আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
মাগুরা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। একই ভাবে শালিখা,মহম্মাদপুর ও শ্রীপুর উপজেলাতেও অনুরুপ দিবসটি পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.