সাঈদ ইবনে হানিফ ঃ ঐতিহ্যবাহী পদ্মবিলা কামিল মাদরাসায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয় ১৬ তারিখ, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ২৯ তারিখ বুধবার পদ্মবিলা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এইদিন আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত ভিপি কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়ামুল ইসলাম, জিএস ইব্রাহিম হোসেন, এজিএস রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ বিন ওয়ালিদ, অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান দপ্তর সম্পাদক জিন্নুরাইন গালিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু জার গিফারী ছাত্রী বিষয়ক সম্পাদিকা টুম্পা খাতুন ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন প্রকাশনা সম্পাদক সিয়াম, পরিবেশ ও শৃঙ্গলা বিষয়ক সম্পাদক মুহায়মিন, যোগাযোগ বিষয়ক সম্পাদিকা সুমাইয়া খাতুন, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহম্মেদসহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক বাপ্পি হোসাইন,তার বক্তব্যে শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে সর্বোপরি সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মাদ্রাসায় পড়ালেখার মান উন্নয়নের জন্য সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত এবং নিয়মিত পড়ালেখা করার পরামর্শ দেন, সামনের দিনে যেন এই ছাত্র সংসদটি শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে পারবে বলে আশা ব্যক্ত করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আব্দুল মোমিন এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শপথ গ্রহন অনুষ্ঠানটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.