নিজস্ব প্রতিবেদক: খুলনায় র্যাব-৬ এর অভিযানে সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালায়। এ সময় পিরোজপুর জেলার বাসিন্দা বিপ্লব শেখ ওরফে বিক্রম শেখকে গ্রেফতার করা হয়। তিনি খবির উদ্দিন শেখের ছেলে এবং পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত বিপ্লব শেখ তিনটি মাদক মামলায় মোট সাড়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট, পিরোজপুর ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত সাতটি মামলা, একটি মারামারি এবং একটি দস্যুতা মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে সংস্থাটি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.