নিজস্ব প্রতিবেদক: কাঁঠালের ভেতরে লুকিয়ে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৪০ বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য Wincerex সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৬টার দিকে চৌগাছা থানার বিশ্বাসপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এসআই জি.এম ইমরান হোসেন রাজু ও সঙ্গীয় ফোর্স চৌগাছা-যশোর সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ আব্দুর রাজ্জাক (৫৫)কে আটক করা হয়। পরে তার বহনকৃত কাঁঠাল তল্লাশি করে ভেতরে বিশেষভাবে তৈরি খোসার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক যশোর জেলার চৌগাছা থানার সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খাঁ’র ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারে নতুন কৌশল হিসেবে ফলের ভেতরে লুকিয়ে পরিবহনের এই পদ্ধতি ব্যবহারের ঘটনা উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বুধবারই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.