নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ এপ্রিল তারেক রহমান-এর যশোর আগমনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ছাত্রদল।
এ উপলক্ষে যশোরের শার্শা উপজেলা, বেনাপোল পৌর, বেনাপোল কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম চয়ন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সবুজ হোসেন খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি খান মোহাম্মদ রাজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য ইশতিয়াক আহমেদ শাওন এবং নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোর জেলায় নতুন সাংগঠনিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ সফরকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি আগত কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.