সাঈদ ইবনে হানিফ ঃ সারা দেশের মত, দিনভর নানা আয়োজন আর আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে যশোরের বাঘারপাড়ায় পালিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩।
নববর্ষ উপলক্ষে এদিন সকাল থেকে রাজনৈতিক দল সহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো গ্রামীণ ঐতিহ্য বহনের মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করে। এসব শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে (পরিষদ চত্বরে) দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভূপালি সরকার) ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এসব কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় সংগীত পরিবেশন,র্্যলি ও শোভাযাত্রা, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, বাংলা সংস্কৃতির গান, পান্তা মরিচ ভাতের পরিবেশন এবং বাঙালির ঐতিহ্য গ্রামীণ সংস্কৃতিক বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অংশ গ্রহন করেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল কবির, সদস্য তরুণ কুমার মন্ডল, শহিদুল ইসলাম, রাকিব হোসেন, মন্জুর মোরশেদ, সহ-শিক্ষক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, পহেলা বৈশাখ, বাঙালি সংস্কৃতির ঐতিহ্যর ধারক। অসাম্প্রদায়িক চেতনা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ আমাদের অনুপ্রেরণা যোগায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.