নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার সবার প্রিয় কোরবান আলী মাস্টার আর নেই। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কোরবান আলী মাস্টার ২০০৮ সালে শার্শার বুরুজবাগান সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত নবুয়াত মন্ডলের ছেলে ও কাশিয়াডাঙ্গা গ্রামের বিএনপি নেতা কোরবান আলীর ছেলে বেনাপোল মহিলা সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আসাদুল্লাহ আজাদ জানান, তার পিতা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শুক্রবার জুমার নামাজের পর কাশিয়াডাঙ্গা ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারি মাও, ইউছুফ আলী, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম পারভেজ, শার্শা উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মাও. নূর মোহাম্মদ জিহাদী প্রমুখ।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পুর্বক তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, এবং গ্রামের সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল মুননাফ, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.