নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ গোগা বিওপি শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। আটককৃত সিরাপের নাম WINCEREX, যা অবৈধভাবে ভারত থেকে দেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, আটককৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.