নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে যশোর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
অনুষ্ঠানে যশোর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৫ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দেওয়া হয়।
এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী এসব সদস্যদের অবদান চিরস্মরণীয়। তাদের পরিবারের পাশে জেলা পুলিশ সবসময় থাকবে এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতা প্রদান করা হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.