নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালিকবিহীন অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৩৯টি শাড়ি, ৪টি কম্বল, ২ জোড়া জুতা, ৪টি তালা, ২ কেজি কিশমিশ, ১৮টি ঘড়ি, ৬৫টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১ হাজার ৮০৭টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮১ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.