নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২২ মিনিটে তীব্র ঝাঁকুনিতে নড়ে ওঠে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। সেসময় আতঙ্কগ্রস্ত হয়ে বহুতল ভবন থেকে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।
ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৫। তবে মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩।
কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরায়।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়। সে বার কম্পনের উৎসস্থল ছিল মিয়ানমার। কম্পনের মাত্রা ছিল ৬। সপ্তাহ দুয়েকের মধ্যে দ্বিতীয় বার কম্পন অনুভূত হল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.