নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, ৮৫ যশোর-১ শার্শা আসনের ধানের শীষের প্রচার প্রচারণায় সবার আগে এগিয়ে গেছে এবার ভোটে বিপুল ভোটে বিজয়ী হবেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বললেন শার্শা উপজেলা বাসী।
শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে দিনব্যাপী সব কয়টি ওয়ার্ডে ব্যাপক ভাবে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন,
নুরুজ্জামান লিটন।
শনিবার (০৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকেল সাড়ে ৪টার সময় ৩নং বাহাদুরপুর ইউনিয়ন এর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে, ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় এ নির্বাচনী পথসভাটি শুরু হয়।
এর আগে সকাল থেকেই ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এবং
স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন, সেই সাথে বিএনপি আমলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় ভোটাররা বলেন,আমাদের ইউনিয়ন এর সব শ্রেণীর মানুষ এক সঙ্গে মিলে মিশে আপনার ধানের শীষে ভোট দেবো। আরও বলেন, এবার আপনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
এরপর বিকেলে নির্বাচনী পথসভায় আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, "শার্শার মাটিতে ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে, তা রুখে দেওয়ার শক্তি কারও নেই। আগামী নির্বাচনে জয়ী হলে বাহাদুরপুরসহ পুরো শার্শা উপজেলাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।"
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের অধিকার ফিরে পেতে নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে।"
পথসভা ও গণসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দারা,ধানের শীষের প্রার্থী জননেতা নুরুজ্জামান লিটন কে ফুল দিয়ে বরণ করে নেন। সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতা-কর্মীরা জানান, বাহাদুরপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ধানের শীষের সাংগঠনিক অবস্থা অত্যন্ত মজবুত এবং তারা নির্বাচনের দিন পর্যন্ত রাজপথে থেকে বিজয় সু নিশ্চিত করে ঘরে ফিরবেন।
গণসংযোগকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বিশিষ্ট ব্যবসায়িক বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামছুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫-যশোর-১ শার্শা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সিনিয়র সহ সভাপতি মহসিন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,যুগ্ন আহবায়ক আল-মামুন বাবলু, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, সহ-সভাপতি ইদ্রিস মালেক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক জনি হায়দার, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.