ঝিকরগাছা (যশোর) সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঝিকরগাছায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে এক জরুরী মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ধানের শীষ ও দাড়িঁপাল্লা প্রতীকের প্রার্থীদের পক্ষে বিএনপির ১০ ও জামায়াতে ইসলামীর ১০জন করে সদস্য উক্ত মতবিনিময় সভায় আমন্ত্রন পায়।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশ বিশ্বাস, ৮৬যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নির্বাচনকালিন আর্মি কমান্ডার মোস্তারি মারুফ শাহরিয়ার, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, বিজিবি প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, পৌর বিএনপির সভাপতি রাশেদুল মমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল প্রমূখ।
এছাড়া জামায়াতের প্রতিনিধি হিসেবে ছিলেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহ-সেক্রেটারী শেখ আব্দুর রকিম, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, সেক্রেটারি সাইফুল ইসলাম, শ্রমিক কল্যানের, জেলা পশ্চিম শাখার শিবিরের সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমূখ।
মতবিনিময় সভার আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর পক্ষ থেকে দূ’দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, গত ২২জানুয়ারী থেকে ঝিকরগাছায় বিভিন্ন ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় নির্বাচন কমিশনসহ ঝিকরগাছার সকল আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা বিব্রত। আজকের পর থেকে আর কোন ঘটনা ঘটলে ছাড়্র দেয়া হবে না বলেও হুশিয়ারী দিয়েছেন। পরে বিএনপির ও জামায়াতের পক্ষ থেকে ৩জন প্রতিনিধি করা হয়েছে। তারা আগামী ১২তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে সভা-সমাবেশ করাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.