চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের মাদক উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ৫৯ বিজিবির অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ১৮৩-এর নিকট শূন্য রেখা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় ‘এস্কাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
এবিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রসঙ্গত, গত দুই মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.