সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে ভিডব্লিউ বির কার্ডের আওতায় ২৪৪টি অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর, বাঘারপাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু বিজন কুমার রায় এই কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আ. সালাম (সচিব), পরিষদের মেম্বারসহ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। এসময় সুবিধা ভোগী, ১নং ওয়ার্ডের পপি রাণী সমাদ্দর ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের সময় ১ নং ওয়ার্ডের মেম্বার আমাকে ৩০ কেজি ভিডাব্লিউ বির কার্ড করে দেননি বর্তমান সরকারের আমলে আমি ৩০ কেজি চাউলের কার্ড পেয়েছি এজন্য আমি খুব খুশি। এব্যাপারে ট্যাগ কর্মকর্তা উপসহকারী কৃষি অফিসার বাবু বিজন কুমার রায় বলেন,
প্রতি দুবছর অন্তর এই কার্ড পরিবর্তন হয়, এজন্য সব সময় চাহিদা অনুযায়ী এই কার্ড প্রদান করা যায় না। তবে পর্যায় ক্রমে সকল অসহায় পরিবার আগামীতে এ প্রকল্পের আওতায় আসবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.