নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) আছরবাদ শার্শা বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র সংগ্রামের প্রতীক। তারা বলেন, বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপোসহীন নেত্রী খালেদা জিয়া। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ থাকায় দেশবাসীসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী গভীর উদ্বেগে আছে।
বক্তারা আরও বলেন, “ তিনি সুস্থ হয়ে উঠলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন গতি আসবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
সভা শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান আক্তার, উলশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, মনিরুজ্জামান মনি, আরঙ্গজেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.