নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বেনাপোল এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
সন্ধ্যায় তিনি বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাগজপুকুর এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠক ও মহিলা সমাবেশে অংশ নেন। স্থানীয় নারী-পুরুষ, যুবক ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈঠকে উপস্থিত হয়ে এলাকার সমস্যা, অভিযোগ, উন্নয়ন আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন। সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন তৃপ্তি।
এসময় তিনি বলেন, “শার্শার মানুষ শান্তি, উন্নয়ন ও অধিকার ফিরে পেতে চায়।” দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে।
মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, “আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছিলেন। তাঁর রাজনৈতিক দর্শন আজও মানুষকে আশা দেয়।”
ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণ আমাদের পাশে দাঁড়ালে শার্শায় ব্যাপক উন্নয়ন, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং শিক্ষা খাতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন— বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বিএনপি নেতা মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, নাসিমুল গণি বল্টু, ইদ্রিস মালেক, কাজী শাহাজাহান সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলী, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার, বিএনপি নেতা মিজানুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বদিউজ্জামাল বদি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম পিন্টু, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, জিয়াউর রহমান জিয়া, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু, জিয়াউর রহমান, সোহাগ হোসেন, সাইফুল ইসলাম আসাদ, শার্শা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহজালাল আগুন, যশোর জেলা ছাত্র দলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সনি, তুহিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.