নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গাজিপুর ০৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। তিনি বলেন, “গাজিপুরের প্রতিটি ওয়ার্ডে বিএনপির ভিত্তি আরও শক্তিশালী করতে এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। জনগণের দোরগোড়ায় গিয়ে দলের বার্তা পৌঁছে দিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। তিনি বলেন, “নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা পুনরুদ্ধারই হলো বিএনপির মূল শক্তি।”
বৈঠকের সভাপতিত্ব করেন ০৭ নম্বর গাজিপুর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুননাফ।
তিনি নেতাকর্মীদের সংগঠিত হয়ে নির্বাচনমুখী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক মেহেরুল্লাহ, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, গাজিপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুসা। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মানিক, সদস্য সচিব আব্দুর রহিম হাসু ও বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সহিদুল ইসলাম শহীদ
এছাড়াও গাজিপুর ওয়ার্ড বিএ নপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.