আন্তর্জাতিক ডেস্ক : ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় শুক্রবার অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। পৃথক বার্তায় তারা এই সমবেদনা জানিয়েছে।
জাতিসংঘ বাংলাদেশ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল ক্ষতিগ্রস্তের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। একইভাবে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর অনেকেই আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.