মাগুরা,প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ও শিশু অধিকার সুরক্ষাকে বিএনপির অগ্রাধিকার হিসেবে তুলে ধরে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করা হবে।’
মাগুরা জেলার শালিখা উপজেলায় নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার বিষয়োক আলোচনা অনুষ্ঠান রবিবার বিকাল ৩টায় আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুলে মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের সাংসদ প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন এড, নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। এ সময় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এড নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী। তিনি বিএনপির নারীর ক্ষমতায়নের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো বলেন নারীকে ক্ষমতার বাহিরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। এ সময় বেগম সেলিমা রহমান বলেন, সকল ভেদাভেদ ভুলে আপনারা ধানের শিষে ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করেন। নারী ও শিশুদের উন্নয়ন তথা দেশের উন্নয়নে বিএনপির কোন বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.