শালিখা (মাগুরা) প্রতিনিধি:লক্ষণ কুমার মন্ডল:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাগুরা জেলা শাখার উদ্যোগে জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ নভেম্বর, রোজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মিছিলটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাগুরা জেলা দপ্তর সম্পাদক ইমামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জামায়াতে ইসলামী মাগুরা জেলার ভারপ্রাপ্ত আমীর সাঈদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবির মাগুরা জেলা সাধারণ সম্পাদক জুবায়ের হোসাইন সাগর।
এছাড়াও বক্তব্য রাখেন, মাগুরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মারুফ কারখি,কুতুব উদ্দিন এবং সবেক জেলা দপ্তর সম্পাদক জাহিদ হাসান।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা ছাত্রশিবির শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.